প্রকাশিত: ৩০/০৭/২০২০ ৯:৩৪ এএম

বিশ্ব মুসলিম এর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেকনাফ উপজেলার সর্বস্তরের জনসাধারণ সহ দেশবাসী’কে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন টেকনাফের কৃতি সন্তান চট্টগ্রাম জেলা ও দায়রা জর্জ কোর্টের আইনজীবী জিয়াবুল আলম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা প্রায় সমাগত। হাতেগোনা কয়েকটি দিন মাত্র বাকী। দিন তারিখ হিসাবে চলতি মাসের শেষ আর আগামী মাস অর্থাৎ আগষ্ট মাসের প্রথম তারিখ পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ)। পবিত্র ঈদুল আজহা আমাদেরকে সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষা নিয়ে আমাদের একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে। আসুন করোনাকালীন এই কঠিন সময়ে বন্যা কবলিত দুর্যোগময় মুহুর্তে অসহায় মানুষের মাঝে আমাদের সর্ব সামর্থ্যটুকু ঢেলে দেই।ঈদ আনন্দ ভাগ করে নেই। আমরা সবাই মিলেমিশে ঈদ উদযাপন করার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি লাভ করি।
সমাগত পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজে সৃষ্টি হউক সম্প্রীতি সৌহার্দ্যের মেলবন্ধন এই আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

শুভেচ্ছান্তে
জিয়াবুল আলম
আইনজীবী
চট্টগ্রাম জেলা ও দায়রা জর্জ কোর্ট

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...