প্রকাশিত: ১১/১২/২০২০ ১০:০৭ এএম

আগামী ২১ ডিসেম্বর সূর্য ডুবে যাওয়ার পর পৃথিবী থেকেই খালি চোখেই দেখা যাবে বৃহস্পতি ও শনি। ৮০০ বছর পর এ প্রথম এমন দৃশ্য দেখা যাবে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই বৃহস্পতি ও শনিগ্রহ খুব কাছাকাছি চলে আসবে। পশ্চিম আকাশে চোখ রাখলে খালি চোখেই ওই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, মোটামুটি প্রতি ১৯ বছর ৭ মাস অন্তর এ দু’টি গ্রহ পরস্পরের কাছাকাছি আসে। ১২২৬ সালের ৪ মার্চ এমন কাছাকাছি এসেছিল বৃহস্পতি আর শনি। আর শেষবার ১৬২৩ সালে এতটা কাছাকাছি এসেছিল গ্রহ দু’টি। কিন্তু সেবার পৃথিবী থেকে ওই ঘটনা দেখা যায়নি।

গত গ্রীষ্ম থেকেই পৃথিবীর আকাশ থেকে বৃহস্পতি ও শনির কাছাকাছি এগিয়ে আসার ঘটনা লক্ষ করা যাচ্ছে। সূর্যাস্তের এক ঘণ্টা পর পশ্চিম আকাশে এ দৃশ্য দেখা যায়।

উৎসাহী ব্যক্তিরা তার আগে থেকেই রাতের আকাশে চোখ রাখতে পারেন। মোটামুটি ১৫ ডিসেম্বর থেকে সূর্য ডোবার পর থেকেই পশ্চিম আকাশে পরপর কয়েক দিন চোখ রাখলেই বোঝা যাবে, দু’টি গ্রহ কাছাকাছি চলে আসছে। এরপর ২১ ডিসেম্বর সবচেয়ে কাছে আসবে এ দুটি গ্রহ।
নাসা জানিয়েছে, গ্রহ দুইটি এতো নিকটে আসার পরও তাদের মধ্যে লাখ লাখ মাইল দূরত্ব থাকবে।

পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে পরিষ্কারভাবে দেখা মিলবে এ দৃশ্যের। ভবিষ্যতে ২০৮০ সালের ১৫ মার্চ এবং ২৪০০ সালের আগে এধরণের ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ পাওয়া যাবে না।

তথ্যসূত্র : ইন্টারনেট

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...