প্রকাশিত: ২৮/০৪/২০২১ ৫:২৪ পিএম , আপডেট: ২৮/০৪/২০২১ ৫:২৫ পিএম

বার্তা পরিবেশক::
“খাদ্যের কথা ভাবলে;পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩-২৯ এপ্রিল-২০২১ পর্যন্ত দেশ ব্যাপী পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১।এই কর্মসূচির অংশ হিসাবে একশন এগেইনেস্ট হাঙ্গার (এসিএফ) ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-উখিয়ার সার্বিক তত্ত্বাধানে বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট(শেড) এর ব্যবস্থাপনায় মাননীয় প্রধান মন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয়ন প্রকল্পসহ গুচ্ছগ্রামের পঞ্চাশ জন দুস্থদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।প্রতিটি খাবার প্যাকেটে

চাল,ডাল,তেল,ছোলা,আলু,পিয়াজ ও আয়োডিনযুক্ত লবণসহ মোট সাতটি নিত্য প্রয়োজনীয় পুষ্টিকর পণ্য পর্যাপ্ত পরিমাণে রয়েছে।উক্ত পুষ্টিকর খাবার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা.রন্জন বডুয়া রাজন,সিভিল সার্জন অফিস কক্সবাজারের মেডিক্যাল অফিসার জনাব ডা.সেীমেন বড়ুয়া,কক্সবাজার সদর হাসপাতালের জুনিয়র কন্সালটেন্ট জনাব ডা.আশীষ কুমার দে, ডাব্লিউএফপি পুষ্টি কর্মকর্তা জনাব ইমরান বিন কায়েস, এসিএফ পুষ্টি জেষ্ঠ্য কর্মকর্তা জনাব আসাদুজ্জামান আসাদ,এসএআরপিভি’র সিনিয়র প্রকল্প কর্মকর্তা জনাব সুজিত চন্দ্র দাশ,ডাব্লিউএউচও কর্মকর্তা জনাব ডা.জুবায়ের মোমিন,শেড এর উপ-পরিচালক(স্বাস্থ্যও পুষ্টি) জনাব জিয়াউর রহমান মুকুল,প্রকল্প সমন্বয়কারী(পুষ্টি) জনাব মুহাম্মদ মাসুদ রানা,টেকনিক্যাল কো-অর্ডিনেটর জনাব রমজান আলী প্রমূখ।এসময় বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ এর ০৭টি বার্তা মেনে চলার বিশেষকরে পুষ্টিকর খারারের বিভিন্ন উপকারী দিক তুলে ধরেন ও কোভিড-১৯ মহামারী থেকে রক্ষার পাওয়ার জন্য সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer