প্রকাশিত: ০৯/০২/২০২০ ১০:০৯ এএম

রোমানা ইয়াছমিন পুতুল, কক্সবাজার::
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি শনিবার ৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম থেকে সড়কপথে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বিকেল ৩টার দিকে কক্সবাজার পৌঁছে সার্কিট হাউজে কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় ‘কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় চাই’ কমিটির আহবায়ক কমিটির সদস্যরা সার্কিট হাউজে শিক্ষা উপমন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানায়। উপমন্ত্রী মহোদয়কে কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সম্পর্কে দাবী জানালে তিনি বলেন, আমি ইতিপূর্বেও বলেছিলাম কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। কারণ টেকনাফ থেকে চট্টগ্রাম পর্যন্ত এতদূর বিশাল জায়গায় এখনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। তাই কক্সবাজারে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। তিনি সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক হল ময়দান) হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্য শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রস্থানের সময় উৎসুক ছাত্ররা গতিরোধ করে পুনরায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের দ্রুত বাস্তবায়নের কথা বললে তিনি বলেন, আমি আপনাদের জনপ্রতিনিধি এমপি সাইমুম সরওয়ার কমল সাহেবের উপস্থিতিতে বলছি, কক্সবাজারে “বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়” অবশ্যই হবে এবং এটা ১০০ ভাগ সত্যি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে “বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, কক্সবাজার” নামে একটি ফাইল খোলা হয়েছে। পরিশেষে তিনি সন্ধ্যা ৭:৪০ টায় অনুষ্ঠানস্থল ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হোন।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer