উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/১২/২০২৪ ১০:০৮ এএম

দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করেছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবি সংগঠন ‘পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন’। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে পর্যটন শিল্পে অসামান্য অবদান রাখায় বিশেষ করে ঢাকা,আশুলিয়া, সাভার,গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ সহ ঢাকা বিভাগের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নিরলস ভাবে কাজ করায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম কে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে পপ সম্রাটের জনক জনপ্রিয় শিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নজরুল গীতি গায়িকা ফেরদৌস আরা।

উল্লেখ্য যে পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম ঢাকা রিজিয়নে টুরিস্ট পুলিশ সুপার হিসেবে যোগদান করেন ২৫ শে সেপ্টেম্বর ২০২৩। উক্ত সময়কালে তিনি ঢাকা রিজিয়নের বিভিন্ন হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট ও ট্যুরিজম স্পটগুলোতে টুরিস্ট পুলিশের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন।

বিশেষ করে প্রতিটা হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট এ পর্যটকদের সুবিধার্থে টুরিস্ট পুলিশের হট লাইন নাম্বার স্থাপন সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। ফলে এ সমস্ত স্পটগুলোতে পর্যটকরা নির্ভয়ে এবং নিশ্চিন্তে আসতে পারছে এবং টুরিস্ট পুলিশের তথ্য ও সেবা গ্রহণ করছে। পর্যটন শিল্পে অসামান্য অবদানের জন্য ইতিপূর্বে ও জনাব মো. নাইমুল হক পিপিএম দেশি এবং বিদেশি বিভিন্ন সম্মাননা প্রাপ্ত হয়েছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...