নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ২:৫৭ পিএম , আপডেট: ০৭/০৪/২০২৪ ৮:০৫ পিএম

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র গ্রুপের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বমসহ (৫৫) দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার থেকে চলমান অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

রোববার বিকেলে র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল এসএম সাজ্জাদ হোসেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদের মধ্যে চেওসিম বম জেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শারণ পাড়ার মৃত রোয়াল খুব বমের ছেলে। আর গ্রেপ্তার অপরজনের নাম রোয়াল লিন বম (৫৫)।

গ্রেপ্তার দুজনের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র গ্রুপের শীর্ষ নেতা নাথান বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

এদিকে নাথান বম বছর দুয়েক ধরে নিজেকে আড়ালে রেখেছেন। বর্তমানে তিনি ভারতের মিজোরামে অবস্থান করছেন বলে জানা যাচ্ছে। বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও থানায় হামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে স্নাতক করা নাথান আবার আলোচনায়। এই হামলার নেপথ্যে তিনি রয়েছেন বলে ধারণা অনেকের।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...