লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল
কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আরো পড়ুন : ৪র্থ বারের মত উয়েফা কাপ ঘরে তুলল লিভারপুর
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান জানান, রাজধানীর মিরপুর থেকে একটি পিকনিকের বাস কক্সবাজার যাচ্ছিল। পথে লেমুয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গাছে সঙ্গে ধাক্কা লাগে। এতে ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পাঠকের মতামত