প্রকাশিত: ০৭/০৮/২০১৮ ৩:০৪ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪১ পিএম

মোঃ জাকির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাচারের সময় ৪০ হাজার ইউএস ডলারসহ জিসান শেখ (৩৫) নামে ভারতীয় এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

মঙ্গলবার সকাল ১২ টায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পার হওয়ার পর প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। আটক পাচারকারী ভারতের ২৪ পরগণার ইকবালপুর এলাকার মোশারেফের ছেলে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, সকালে ওই যাত্রী ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে আসেন। পরে ব্যাগেজ তল্লাশির কাজ শেষে পার হওয়ার পথে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যদের সন্দেহ হলে তার শরীর তল্লাশি করেন। এক পর্যায়ে ওই যাত্রী তার পায়ে জুতার মধ্যে ৪০ হাজার ইউএস ডলার থাকার কথা স্বীকার করেন।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস গোয়েন্দা অফিসের রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটক বৈদেশিক মুদ্রাসহ পাচারকারীকে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এদিকে চেকপোস্ট কাস্টমস হয়ে চোরাচালানিরা যাতায়াত করলেও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে ধরা ছোঁয়ার বাইরে থাকছে পাচারকারীরা। তবে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যদের কড়া নজরদারিতে মাঝে মধ্যে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার চালান আটক হচ্ছে।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer