প্রকাশিত: ০২/০৪/২০১৭ ৪:৪১ পিএম

পলাশ বড়ুয়া::
উখিয়ায় এইচএস.সি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। উখিয়া উপজেলায় ৪টি কেন্দ্রে পরীক্ষাথীর সংখ্যা ১৫৫৯ জন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাঈন উদ্দিন,  সহকারী কমিশনার (ভুমি), উখিয়া নুর উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: শাহাব উদ্দিন কেন্দ্র পরিদর্শন করেন।

উখিয়া কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন কেন্দ্রের পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্টিত হচ্ছে। উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ ফজলুল করিম, উপাধ্যক্ষ আবদুল হক, হল সুপার ফরিদুল আলম চৌধুরী।

প্রথম দিনের পরীক্ষায় উখিয়া কলেজ কেন্দ্র্রে মোট পরীক্ষার্থী ৩৩২ জন, অনুপস্থিত-১ জন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৫৯ জন, অনুপস্থিত- ৫ জন,  নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজ কেন্দ্রে ৭৪ জন, অনুপস্থিত-১ জন, রাজাপালং ফাজিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী- ৩৭৬জনের মধ্যে ৯ জন অনুপস্থিত বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিঞা।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer