প্রকাশিত: ১৫/০৭/২০১৯ ১:১১ পিএম , আপডেট: ১৫/০৭/২০১৯ ১:২১ পিএম

কলাতলী কাটা পাহাড় থেকে দু’জনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের পাশে কাটা পাহাড় থেকে অজ্ঞাত দুই ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করছে পুলিশ।

সোমবার (১৫ জুলাই) সকাল ১০ টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে সদর থানা পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা, তারা মাদক কারবারি। ভাগবাটোয়ারা নিয়ে হয়ত দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে তারা মারা যান।

সদর থানার এসআই জহিরুল ইসলাম জানান, মর্গে পড়ে আছে মৃতদেহ দু’টি। তাদের পরিচয় পাওয়া যায়নি। কোনো স্বজনও আসেনি।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ‘সকালে খবর পেয়ে কলাতলী বাইপাস সড়কের পাশে কাটা পাহাড় নামক স্থান থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে- তারা মাদক কারবারি। পুলিশ পরিচয় পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিচয় পাওয়া গেলে আরো বিস্তারিত জানা যাবে।’

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer