প্রকাশিত: ১৯/১০/২০১৯ ২:২৭ পিএম , আপডেট: ১৯/১০/২০১৯ ২:৩৩ পিএম

হুমায়ূন রশিদ :
টেকনাফে শালবাগান ক্যাম্প সংলগ্ন পাহাড়ে পুলিশ ও ডাকাত সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশী অভিযানে ডাকাত আস্তানার বেশ কয়েকটি ঝুপঁড়ি ঘর অগ্নিসংযোগ করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
জানা যায়, ১৯ অক্টোবর ভোররাত সাড়ে ৩টা হতে ভোর পর্যন্ত সহকারী পুলিশ সুপার নাহিদ আদনান তাহিয়ান ও টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পাহাড় সংলগ্ন বস্তিতে স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত দল অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। ডাকাত দল পুলিশী অভিযানের খবর পেয়ে গুলিবর্ষণ করলে পুলিশ আতœরক্ষার্থে পাল্টা ১৫/২০ রাউন্ড গুলিবর্ষণ করলে স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত দল গভীর পাহাড়ের দিকে পালিয়ে যায়। পুলিশ তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম না হলেও ডাকাত দলের পাহাড়ী আস্তানার বেশ কয়েকটি ঝুপড়ি ঘর আগুনে পুড়িয়ে উচ্ছেদ করা হয়েছে। তবে এতে পুলিশের কোন সদস্য গুরুতর আহত হয়নি।
এই ব্যাপারে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আইসি মনিরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ক্যাম্পে কোন ধরনের স্বশস্ত্র সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবেনা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...