উখিয়া নিউজ ডেস্কএইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ৩:৪৮ পিএম , আপডেট: ১৬/০৬/২০২৪ ৮:১০ পিএম

উখিয়ায় ওয়ার্ল্ড কনসার্ন এনজিওর উদ্যোগে ১১২ পরিবারের মাঝে আয় বৃদ্ধিমূলক কাজে সহায়তা করা হয়েছে।

গত ১৪ জুন শুক্রবার ও ১৫ জুন শনিবার দু’দিন ব্যাপী উখিয়া অফিস চত্বরে ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ), ‘সমন্বিত উন্নয়ন প্রকল্পের উদ্যোগে রাজাপালং ইউনিয়নের ১১২ টি পরিবারকে আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডে সহায়তা করা হয়েছে।

এছাড়াও আয়বৃদ্ধিমূলক কাজে সহায়তা হিসেবে এসকল পরিবারের মাঝে গরু, ছাগল, মুরগীর পাশাপাশি ছোট ব্যবসা কুমোরের কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করতে সহায়তা করেছে, যেন এসকল পরিবার অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে পারে।

আয়বৃদ্ধিমূলক কাজে সহয়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মো: সালাহ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: ছৈয়দ হোসেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ছৈয়দ হামজা ও ‘সমন্বিত উন্নয়ন প্রকল্প-রাজাপালং’-এর প্রোগ্রাম ম্যানেজার তুহিন বিশ্বাস।

প্রধান অতিথি রাজাপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সালাহ উদ্দিন তার বক্তব্যে রাজাপালং ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এই প্রচেষ্টাকে স্বাগত জানান। এছাড়াও তিনি উপস্থিত অশংগ্রহণকারীদেরকে নিজেদের ভাগ্য পরিবর্তনে নিজেদের এগিয়ে আসার আহ্বান করেন।

এসময় উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: ছৈয়দ হোসেন তার বক্তব্যে গবাদি পশু রক্ষানাবেক্ষণে করনীয় বিষয়গুলো তুলে ধরেন।

সমন্বিত উন্নয়ন প্রকল্প-রাজাপালং’-এর প্রোগ্রাম ম্যানেজার তুহিন বিশ্বাস তার বক্তব্যে উপস্থিত অশংগ্রহণকারীদেরকে গৃহীত এই সহযোগীতার মধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর জন্য পরামর্শ প্রদান করেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...