ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০১/২০২৫ ৫:০৫ পিএম

জলবায়ু পরিবর্তন ও সংরক্ষণ প্রতিবেদন এবং আলোচনা দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। কক্সবাজারের হিমছড়ি জাতীয় উদ্যানের নিসর্গ কমিউনিটি সেন্টারে এ কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

কর্মশালায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি থেকে ৪০ জনেরও বেশি সাংবাদিক অংশগ্রহণ করবেন।

যুক্তরাজ্য সরকারের ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো (ডিইএসএনজেড) এবং ক্লাইমেট অ্যাম্বিশন সাপোর্ট অ্যালায়েন্সের (সিএএসএ) সহযোগিতায় বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেওয়া ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট (ন্যাকম) ও জলবায়ু পরিবর্তন অনলাইন নিউজ পোর্টাল দ্য ক্লাইমেট ওয়াচ, স্ট্রেনদেনিং দ্য নেগোসিয়েটরস : এমপাওয়ারিং বাংলাদেশি স্টেকহোল্ডারস ইন দ্য ইউএনএফসিসি নেগোসিয়েশনস’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালার মূল লক্ষ্য হলো সাংবাদিকদের এমন জ্ঞান, দক্ষতা ও সরঞ্জামে সজ্জিত করা, যা বাংলাদেশের জাতীয় জলবায়ু অগ্রাধিকারকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে সাহায্য করবে। এটি অংশগ্রহণকারীদের ইউএনএফসিসিসি কাঠামো, আন্তর্জাতিক জলবায়ু আলোচনা প্রক্রিয়া এবং অভিযোজন, প্রশমন, ন্যায়সঙ্গত রূপান্তর, জলবায়ু অর্থায়ন, ক্ষতি ও ক্ষতিপূরণ, এবং জেন্ডার মেইনস্ট্রিমিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে গভীর ধারণা প্রদান করবে।

সাংবাদিকদের এই জ্ঞান দিয়ে সজ্জিত করার মাধ্যমে কর্মশালাটি তাদের বাংলাদেশের জলবায়ু চ্যালেঞ্জ ও সফলতার ওপর আরো কার্যকরভাবে প্রতিবেদন তৈরি করতে, আন্তর্জাতিক সমর্থনের জন্য জোরালোভাবে প্রচারণা চালাতে এবং বৈশ্বিক জলবায়ু আলোচনায় জাতির কণ্ঠকে শক্তিশালী করার জন্য একটি সংহত গল্প তৈরিতে অবদান রাখতে সহায়তা করবে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ন্যাকমের নির্বাহী পরিচালক এসএম মঞ্জুরুল হান্নান খান।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ব্রিটিশ হাইকমিশন ঢাকার ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা ড. এএসএম মারজান নূর।
কর্মশালার বিভিন্ন সেশনে আলোচনা করবেন সাংবাদিক ও ‘দ্য ক্লাইমেট ওয়াচ’-এর লিড রিসার্চার শাহনেওয়াজ রিটন, দ্য ডেইলি পিপলস ভিউয়ের নির্বাহী সম্পাদক সালেহ নোমান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো চিফ শামসুদ্দিন ইলিয়াস স্বতন্ত্র সাংবাদিক ও আইভিএলপি অ্যালামনাই এএসএম সুজা উদ্দিন, ড. এসএম মঞ্জুরুল হান্নান খান এবং ন্যাকমের আঞ্চলিক সমন্বয়ক মো. শফিকুর রহমান।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...