ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৬/২০২৪ ১২:৫৮ পিএম , আপডেট: ১০/০৬/২০২৪ ২:২৩ পিএম

উখিয়ার ইনানীতে দুই দিনব্যাপী বলিখেলার আয়োজন হচ্ছে। ১০ জুন সোমবার ও পরেরদিন মঙ্গলবার দুইদিনের বলিখেলায় থাকবেন দেশের বিভিন্ন জেলার খ্যাতিমান বলীরা।

আরও পড়ুন  কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং বন্ধ

উখিয়ার ইনানীর মোঃ শফিরবিল হোটেল রয়েল টিউলিপের দক্ষিণপাশের মাঠে অনুষ্ঠিত হবে এ খেলা।

খেলায় কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলায় দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়নশীপ পাওয়া কুমিল্লার হোমনা উপজেলার মণিপুর গ্রামের বাঘা শরীফ বলীও অংশগ্রহণ করবেন।এ ছাড়াও উখিয়ার শামশুল আলম বলী, নূর মোহাম্মদ বলী, টেকনাফের আলী বলী, মহেশখালীর শাহেদ হোসেন কালু বলী, ও শাহজালাল ও লায়ন সাত্তারসহ জেলার খ্যাতিমান বলী খেলোয়াড়রা অংশ নিবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

আরও পড়ুন::  রাত নামলেই সীমান্ত দিয়ে ঢুকছে চোরাই গরুর পাল

আয়োজক কমিটি জানায়, দুই দিনব্যাপী এ বলীখেলার প্রথমদিন সোমবার খেলা দুপুর ১ টায় শুরু হয়ে চলবে সন্ধা ৬টা পর্যন্ত।
পরদিন মঙ্গলবারে অনুষ্ঠিত ফাইনাল খেলাও দুপুর ১ টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আয়োজক কমিটি আরও জানায়, খেলায় আগত দর্শকদের সার্বিক নিরাপত্তায় থাকবে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...