প্রকাশিত: ০৫/০৮/২০১৯ ৮:৫৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে বেসামরিক প্রশাসনের পাশাপাশি সামরিক বাহিনীও ডেঙ্গু প্রতিরোধে অত্যন্ত তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে গতকাল কক্সবাজার সদর হাসপাতাল সহ সদরের বেশ কয়েকটি স্কুলে এবং একই সাথে চকরিয়া উপজেলায় লিফলেট বিতরণ ও ফগার মেশিনের সাহায্যে মশা নিধনকারী ঔষধ ছিটানো হয়।

উল্লেখ্য যে, মশা নিধন ও জনসচেতনতা তৈরির জন্য রামু সেনানিবাসের তত্ত্বাবধানে সেনাবাহিনীর পর্যাপ্ত সংখ্যক টিম বেসামরিক প্রশাসনের সহযোগিতার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...