রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে এপিবিএন প্রধান সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর

ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর হবে এপিবিএন

উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ৯:৪৯ এএম , আপডেট: ০৭/০৭/২০২৪ ৯:৫০ এএম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণে এপিবিএন পুলিশ আরো কঠোর হবে। ক্যাম্পে খুন খারাবি বন্ধে এপিবিএন পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।
শনিবার (০৬ জুলাই) দিনব্যাপী কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গা কমিউনিটি লিডারদের সাথে মতবিনিময় সভা শেষে উখিয়া উপজেলার পালংখালী হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত এপিবিএন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি জানান, মিয়ানমারের রাখাইনে তাদের আভ্যন্তরিন সংঘাত সংঘর্ষের কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাশন সাময়িক দেরি হচ্ছে। যতদিন তারা এখানে থাকবে তাদের নিরাপত্তা বিধানের সার্বিক ব্যবস্থা নিবে এপিবিএন পুলিশ। এ ছাড়া বাংলাদেশ সরকার জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা গুলো রোহিঙ্গাদের ভরনপোষণ সহ তাদের খাদ্য চিকিৎসা সেবা সহ বিভিন্ন সাহায্য দিচ্ছে।

তিনি বলেন, সাম্প্রতিক কালে রোহিঙ্গা ক্যাম্পে খুন খারাবির মতো অপরাধ হচ্ছে। এসব গুরুতর অপরাধ করছে রোহিঙ্গারাই। তারা নিজেদের মধ্যে নানা গ্রুপে বিভক্ত হয়ে মারামারি করছে। এ ব্যাপারে রোহিঙ্গাদের মধ্যে এপিবিএন পুলিশ সচেতনতা তৈরির কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি লিডার মসজিদের ইমাম এবং ক্যাম্পে কর্মরত ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন এপিবিএন পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত এপিবিএন পুলিশের তিন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো আমির জাফর, অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল, অতিরিক্ত ডিআইজি ড. হাসানুল বারী নুর প্রমুখ

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...