মতবিনিময়কালে এপিবিএন প্রধান সেলিম মো. জাহাঙ্গীর

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর: এপিবিএন প্রধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৬/২০২৪ ৭:৪৫ এএম , আপডেট: ০২/০৬/২০২৪ ৯:২০ এএম

কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন এপিবিএন প্রধান সেলিম মো. জাহাঙ্গীর।

শনিবার (১ জুন) দুপুরে কক্সবাজারের সৈকত সংলগ্ন ট্যুরিস্ট পুলিশের কনফারেন্স রুমেকয়েক ঘণ্টাব্যাপী চলে এই মতবিনিময় সভা।

 

আরও পড়ুন ::  আর্মড পুলিশের প্রধানের দায়িত্বে সেলিম মো. জাহাঙ্গীর

 

বৈঠকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান অবস্থা, সমস্যা ও চ্যালেঞ্জসমূহ এপিবিএন প্রধানের নিকট তুলে ধরেন। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন সদস্যদের কার্যক্রমের প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে এপিবিএন প্রধান সেলিম মো. জাহাঙ্গীর বলেন, রোহিঙ্গা ক্যাম্পের শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে এপিবিএন সদস্যরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর এপিবিএন। তবে রোহিঙ্গা ক্যাম্পের শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিআইজি (এফডিএমএন) মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, ৮ এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর, ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ ইকবাল, ১৬ এপিবিএনের অধিনায়ক মো. হাসান বারী ও কক্সবাজারের পুলিশ মো. মাহফুজুল ইসলাম।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...