ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ৪:২২ পিএম

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীর। বর্তমানে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার পরিচালক পদে কর্মরত আছেন।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মো. জাহাঙ্গীর বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। গতবছরের আগস্টে তিনি অতিরিক্ত আইজিপি হন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনএসআইয়ের পরিচালক সেলিম মো. জাহাঙ্গীরকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, সেলিম মো. জাহাঙ্গীর বর্তমানে ভারতের দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত আছেন। ২০১৮ সাল থেকে তিনি সেখানে দায়িত্ব পালন করছেন। গতবছর ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন। এর আগে ২০১৫ সাল থেকে দুইবছর র‌্যাবের পরিচালক ছিলেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এবং কক্সবাজারের এসপি ছিলেন।

সেলিম মো. জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়াশোনা শেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম এবং তিনবার আইজিপি ব্যাজ পেয়েছেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...