প্রকাশিত: ১৩/০৭/২০২০ ১১:২৫ পিএম , আপডেট: ১৩/০৭/২০২০ ১১:২৫ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়া উপজেলার ভালুকিয়া পালং গ্রামের নিখোঁজ হেলাল উদ্দিনের (২৪)লাশ মহেশখালী সাগর চ্যানেল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৬ দিন পর সোমবার (১৩ জুলাই) বিকেলে কক্সবাজার মর্গে ক্ষত-বিক্ষত অবস্থায় তার লাশের সনাক্ত করেন মা ও ভাই কামাল উদ্দিন।
জানা যায় উপজেলার, উপজেলার রত্না পালং ইউনিয়নের ভালুকিয়া পালং আমতলী গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র হেলাল উদ্দিন গত ৭ জুলাই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন । অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান মেলে মহেশখালীতে। তবে জীবিত নই মৃত অবস্থায় ।
ভাই কামাল উদ্দিন জানান, কক্সবাজার পৌরসভার সাবমেরিন ক্যাবল সংলগ্ন চৌধুরীপাড়া বোনের বাড়িতে যাওয়ার কথা বলে ভাই হেলাল উদ্দিন বের হলেও আর বাড়িতে ফিরেনি। এক পর্যায়ে ব্যবহৃত মোবাইল বন্ধ থাকায় পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। তাদের ধারণা পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে হত্যার পর খালে লাশ ভাসিয়ে দিয়েছে।
৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় মেম্বার আলতাফ মিয়া জানান নিহতের মা দুদিন আগে তার ছেলে কক্সবাজার হতে নিখোঁজ হয়েছে বলে তাকে জানিয়েছিল।
এলাকাবাসীরা জানান জায়গা জমি বিরোধ নিয়ে চাচা সাইফুল ইসলামের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। তবে কি কারনে এবং কারা হেলাল উদ্দিনকে কক্সবাজার হতে অপহরণ পূর্বক হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দিয়েছে তা এখনো ক্লু উদঘাটন করা সম্ভব হয়নি।
##

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...