প্রকাশিত: ০৬/০৪/২০২০ ১:৫৮ পিএম

করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য আগামীকাল থেকে সংসদ বাংলাদেশ টেলিভিশনে বিষয়ভিত্তিক পাঠদান কর্মসূচি ‘ঘরে বসে শিখি’র উদ‌্যোগ নেওয়া হয়েছে।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ক্লাসের রুটিন প্রকাশ করেছে। শিক্ষার্থীদের পাশাপাশি প্রাথমিক পর্যায়ের সব শিক্ষক-শিক্ষিকাকে পাঠদান কার্যক্রম দেখার অনুরোধ করেছে অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট রুটিন অনুযায়ী আগামী ৭ এপ্রিল থেকে এ কার্যক্রমের সম্প্রচার শুরু হবে। পাঠদান কার্যক্রম দুপুর ২টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। প্রতিটি বিষয়ে পাঠদান ২০ মিনিট পর্যন্ত চলবে।

টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক শ্রেণি পাঠ শেষে পাঠদান করা বিষয়ের ওপর বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহ বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর পরিস্থিতিতে চলমান বিদ্যালয় ছুটির সময় শিক্ষার্থীদের লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষার জন্য বিষয়ভিত্তিক পাঠদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে আমরা ক্লাস শুরু করতে পারবো। আমাদের প্রস্তুতি শুধু এ সময়ের জন্য নয়। ভবিষ্যতেও আমাদের কার্যক্রম চলবে। সে হিসেবে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। টেলিভিশনে পাশাপাশি এসব ক্লাস ইউটিউবেও আপলোড করা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা যেকোনো সময় ক্লাস লেকচারগুলো পুনরায় দেখার সুযোগ পাবে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বলেন, টেলিভিশনে পাঠদানকারী শ্রেণি শিক্ষক পাঠ শেষে পাঠদান করা বিষয়ের উপর বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer