প্রকাশিত: ১৪/০৩/২০২০ ৯:০৫ পিএম

ঝিনাইদহ কালীগঞ্জে বাল্যবিয়ে বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কনে ফেলেই পালিয়েছে বরপক্ষ।
শনিবার দুপুরে ওই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় কনের বাবাকে ৫০ হাজার টাকা ও কনেকে লুকিয়ে রাখায় প্রতিবেশীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, গোপনে সংবাদ পেয়ে ত্রিলোচনপুর ইউপির বালিয়াডাঙ্গা গ্রামের ওই বিয়ে বাড়িতে হাজির হন তিনি। ওই সময় বাল্যবিয়ের প্রমাণ পেয়ে মেয়ের বাবা আবুল হোসেনকে ৫০ হাজার টাকা ও একই গ্রামের আব্দুর রহিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, একই উপজেলার কাষ্টভাঙ্গায় আরেকটি বাল্যবিয়ে সম্পর্কে প্রশাসনকে মিথ্যা তথ্য দেয়ায় লাভলু নামের একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাল্যবিয়ে বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer