প্রকাশিত: ০৬/০৩/২০২০ ৮:৩৪ পিএম

টেকনাফ প্রতিনিধি ::
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউপির হাবিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অজিউল্লাহ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বল্ক ই-২ নম্বর শেডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

আহতরা হলেন- টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা, এসআই সাইফুদ্দিন ও কনস্টেবল খোকন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, হাবিরছড়া এলাকার পাহাড়ে একদল ডাকাত অবস্থান করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজিউল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাকে সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে দুই হাজার ২শ’ ইয়াবা, তিনটি এলজি, একটি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, একটি খালি খোসা, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৩৬ রাউন্ড গুলির খালি খোসা, র‌্যাবের পাঁচটি শার্ট ও দুইটি প্যান্ট উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer