প্রকাশিত: ০৪/০৩/২০২০ ৫:২৩ পিএম

শাহেদ ফেরদৌস হিরু,কক্সবাজার::
কক্সবাজার সদরের সী সাইড হসপিটালকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সী সাইড হসপিটালে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

বুধবার (০৪ মার্চ) দুপুরে হাসপাতাল রোড ও প্রধান সড়ক লালদিঘী ও এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইন।

কয়েকদিন আগে রোগীর কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ পেয়ে সংবাদ প্রকাশ করেছিল বিভিন্ন সংবাদমাধ্যম। ওমর আল ফারুক নামের এক ব্যাক্তির কাছ থেকে ৩৩৬০ টাকার নির্দিষ্ট বিলের পরিবর্তে অতিরিক্ত ৯ হাজার বিল আদায়ের সেই সংবাদের প্রকাশের জের ও অভিযোগের ভিত্তিতে সী সাইড হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং একইদিনে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় কামাল মেডিকোকে ১ হাজার , ওষুধ নির্দিষ্ট বক্সে না রাখায় প্রেসক্রিপশন ফার্মেসী ১ হাজার , ন্যাশনাল ফার্মেসী ৫ শত টাকা, অসাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্য খাদ্যপণ্য প্রস্তুত, সংরক্ষণ পরিবেশন ও টেবিলে খাবারের মূল্য তালিকা না রাখার দায়ে বিরাম হোটেলকে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেল এন্ড ভাতঘরকে ১০ হাজার টাকা, নউ রাজধানী হোটেলকে ১০ হাজার টাকা মোট ৮২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মুহাম্মদ ইমরান হোসাইন জানান, আমি আসার পর থেকে একের পর এক বেসরকারী হাসপাতাল ও রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে জমা হচ্ছে অভিযোগ। আজকে অভিযোগের ভিত্তিতে চিকিৎসার বিলের বাইরে অতিরিক্ত বিল বানানোর কারনে সী হসপিটাল, কয়েকটি ফার্মেসী ও রেস্টুরেন্টকে জরিমানা আদায় করি। আমার সহকারী বা জনবল কম থাকার কারনে অভিযান পরিচালনা করতে কষ্ট হচ্ছে। তেদবে এসব গলাকাটা বাণিজ্যের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত রাখব।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...