প্রকাশিত: ০৩/০৩/২০২০ ৬:৪২ পিএম , আপডেট: ০৩/০৩/২০২০ ৬:৪৪ পিএম

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ও নগদ ২৫ লাখ টাকা সহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় পালিয়েছে আরো ২ জন।মঙ্গলবার দুপুরে রাজারকুল ইউনিয়নের নারকেল বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।এতে আটক সামিরা বেগম (২৫) ওই এলাকার মোহাম্মদ জয়নালের স্ত্রী। জয়নাল বর্তমানে দুবাই প্রবাসী। এসময় পালিয়েছে একই এলাকার মৃত মোহাম্মদ ইসলামের পুত্র আবদুর রহমান (৩৮) ও তার স্ত্রী নাসরীন (২৫)।

শীঘ্রই শুভ উদ্বোধন! ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কুতুপালং শাখা

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়নালের বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচে মাটির গর্তে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পাওয়া যায় নগদ ২৫ লাখ টাকাও। এব্যাপারে ২ জনকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer