প্রকাশিত: ০২/০৩/২০২০ ৩:৩৮ পিএম , আপডেট: ০২/০৩/২০২০ ৩:৩৮ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন-একজন নাগরিক শুধুমাত্র ভোটার হলেই তার নাগরিকত্বের স্থায়ী ডকুমেন্ট সৃষ্টি হয়। এই ডকুমেন্টই একজন নাগরিকের জন্য একটা বড় সম্পদ। তাই ভোটার হতে পর্যাপ্ত বয়স হওয়ার পরও যেসব নাগরিক এখনো ভোটার হননি, সেসব নাগরিককে ভোটার হয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসক আহাবান জানিয়েছেন। আর পরবর্তীতে যাদের ভোটার হওয়ার বয়স হবে তারা সময়মতো ভোটার হয়ে নেওয়া একজন দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। তবে এদেশের নাগরিক নাহয়ে যারা হওয়ার চেষ্টা করবে তাদের কঠোর আইনের আওতায় আনা হবে।

শীঘ্রই শুভ উদ্বোধন! ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কুতুপালং শাখা

“ভোটার হয়ে ভোট দেব, দেশগড়ার কাজে অংশ নেব” এই প্রতিপাদ্য নিয়ে সোমবার ২ মার্চ, দেশ ব্যাপী পালিত হচ্ছে ‘জাতীয় ভোটার দিবস’। এ উপলক্ষ্যে কক্সবাজার জেলায় আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা নির্বাচনঅফিসার এস.এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন উপরোক্ত আহবান জানান। আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সা:) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ সহ প্রশাসন ও নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তার আগে জাতীয় ভোটার দিবসের বর্ণাঢ্য র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ এর কন্যা কাশফিয়া সিদ্দিকী জিহা সহ বেশ ক’জন নতুন ভোটারকে আনুষ্ঠানিকভাবে ভোটার আইডি কার্ড প্রদান করা হয়।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer