প্রকাশিত: ২০/০২/২০২০ ৯:৪২ এএম

জিম্বাবুয়ে সিরিজই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শেষ। এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন মাশরাফি। এটাই অধিনায়ক হিসেবে তার শেষ সিরিজ। তিনি আরও বলেন, জিম্বাবুয়ে সিরিজের পরও মাশরাফি যদি খেলতে চায় তাহলে খেলবে। নতুন কাউকে অধিনায়ক হিসেবে ঘোষণা দেয়ার পর তাকে পারফর্ম করেই দলে জায়গা পেতে হবে। বিসিবি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে মাশরাফিকে বিদায়ী সংবর্ধনা দিতে চেয়েছিল। কিন্তু মাশরাফি সংবর্ধনা নিতে চাননি। আগামী বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করবে বিসিবি। ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকে অধিনায়ক নির্বাচন করতে চায় বোর্ড। নাজমুল হাসান বলেন, সাকিবের মতো খেলোয়াড়ের বিকল্প আমাদের নেই। মাশরাফির মতো অধিনায়কের বিকল্প এই মুহূর্তে আমাদের হাতে নেই। তবে এখন তো পরিবর্তন হচ্ছে। তিনি আরও বলেন, আগে আমাদের বিপ টেস্ট ছিল না। এখন সেটা হয়েছে। মাশরাফি বিপ টেস্টে না-ও উত্তীর্ণ হতে পারে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফি বিপ টেস্টে পাস করতে না পারলেও তাকে বাদ দেয়া যাবে না। বাংলাদেশ আজ যে এখানে এসেছে তার জন্য মাশরাফির অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। ওর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল। ওয়ানডে বিশ্বকাপে কে অধিনায়ক থাকবেন জানতে চাইলে নাজমুল হাসান বলেন, সাকিব ভালোভাবে ফিরে এলে ওয়ানডেতে তো অবশ্যই অধিনায়ক হবে।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer