প্রকাশিত: ০৮/০২/২০২০ ৯:৪০ এএম

উখিয়া নিউজ ডটকম::
হবিগঞ্জে আজিজুল মোস্তফা (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের উমেদনগর টাইটেল মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়। আজিজুল উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১ নম্বর ব্লকের জাফর আহমেদের ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, বাবার অসুস্থতার জন্য সাহায্যের টাকা তুলতে ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে পুলিশকে জানিয়েছে আজিজুল মোস্তফা। তাকে থানায় হেফাজতে রাখা রয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) পুলিশ হেফাজতে তাকে ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...