প্রকাশিত: ০৩/০২/২০২০ ১০:০৩ এএম

নিজস্ব প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ শহীদ জুয়েল নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১ ফেব্রুয়ারী) রাতে তাকে আটকের পর রবিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

আটককৃত শহীদ টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকার মোক্তার আহমদের ছেলে। সে টেকনাফ উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬০০ ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত জুয়েলের বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ জানান, জুয়েল অত্যান্ত ভালো ছেলে। আমরা কোনভাবেই মেনে নিতে পারছিনা এটা। সে এলাকার রাজনৈতিক প্রতিপক্ষের সাজানো প্রতিহিংসার শিকার হয়েছে। আমরা জেলা ছাত্রলীগের সাথে কথা বলে দ্রুত আইনানুগ মুক্তির বিষয়ে বিবৃতি দেব সাংগঠনিকভাবে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer