প্রকাশিত: ৩০/০১/২০২০ ১০:১০ এএম

কক্সবাজারে আগত দেশি-বিদেশি পর্যটকদের কাছে ‘ফিশ ফ্রাইয়ে’র নামে পচা মাছ বিক্রির দায়ে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পচা মাছ রাখার দায়ে দশ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুসা নাসের চৌধুরী বলেন, কিছুদিন ধরে সুগন্ধা পয়েন্টের এসব দোকানে ফিশ ফ্রাইয়ের নামে পচা মাছ বিক্রি করা হচ্ছিল।

অভিযোগের প্রেক্ষিতে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ১০ প্রতিষ্ঠানকে পচা মাছ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer