প্রকাশিত: ২৬/০১/২০২০ ২:১২ পিএম

রাজধানীর বাড্ডা থানার আফতাবনগরে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-৩।এ সময় এক মানবপাচারকারীকে আটক করেছে র‍্যাব। রোববার বেলা ১২টার দিকে আফতাবনগরের বি ব্লকের ২ নাম্বার রোডের ৪০ নম্বর বাসায় র‍্যাব- ৩ অভিযান শুরু করে।র‍্যাব-৩ এর অ্যাডিশনাল এসপি ফাইজুল ইসলাম বলেন, ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করা হয়েছে। এরা মিয়ানমারের নাগরিক। তাদেরকে অবৈধভাবে বিদেশ পাঠানোর চেষ্টা করা হচ্ছিল।আটক ও উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদ করে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer