প্রকাশিত: ২৩/০১/২০২০ ৬:২২ পিএম

গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছে জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্স। গতকাল রাতে বনানী এলাকায় প্রায় ৩০০ গৃহহীন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও খাবার বিতরন করেছে সংগঠনটি।

জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্স এর প্রেসিডেন্ট শেখ কুদরত-ই-ইবতিহাজ জয় এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ এর নেতৃত্বে এ শীতবস্ত্র বিতরন করা হয়।

আর্তমানবতার সেবায় এই প্রথমবারের মত জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্স এ কর্মসূচী পালন করেছে। জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্স টিম গভীর রাতে রাস্তায় খুজে খুজে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র খাবার বিতরন করে।

এসময় উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্স এর পরিচালক সুলগ্না আহমেদ, কাজী রাফকাত হোসেন এবং নাভিদ আরেফিন খান সহ প্রমুখ।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer