প্রকাশিত: ২১/০১/২০২০ ৮:২৩ এএম

কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বড়ইতলী এলাকায় অগ্নিকান্ডে পুড়ে গেছে একটি দোকান ও কোডেক এনজি সংস্হার গুদাম।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।

কোডেক এনজি সংস্হার প্রজেক্ট অফিসার পরিক্ষীত কুমার বাছাড় বলেন, অগ্নিকান্ডে ৮১৫ কার্টুন বিস্কুট পুড়ে ছাই যায়।

তিনি আরো বলেন উক্ত কার্টুনে থাকা ৮১ হাজার বিস্কুটের প্যাকেট ছিল। তিনি আরো বলে বিগত দুই বছরের সমস্ত কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত হোটেল মালিক জোবায়ার বলেন, অগ্নিকান্ডে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer