উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/০৫/২০২৩ ৪:০৫ পিএম , আপডেট: ১০/০৫/২০২৩ ৪:০৬ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ৪ টি ওয়ানশুটার গান, ৩২ রাউন্ড গুলি, ১ টি গুলির খোসা ও ২ টি ওয়াকিটকি সেট চার্জার সহ আরসা কমান্ডার হাফেজ জুবায়ের (৩২)কে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন)।

বুধবার ( ১০ মে) বেলা ১২ টায় উখিয়া ৮ এপিবিএন অধিনায়কের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এপিবিএন পুলিশের অধিনায়ক ও অ্যাডিশনাল ডিআইজি মোঃ আমির জাফর, বিপিএম বলেন , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ আটক আরসা কমান্ডার হাফেজ জোবায়ের একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ।


৪টি হত্যা মামলার এজাহারনামীয় আসামি জোবায়ের রোহিঙ্গা ক্যাম্পে খুন, ছিনতাই, রাহাজানি অপহরণ অস্ত্র ও মাদক ব্যবসায় সরাসরি জড়িত।

প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার উক্যসিং ও সহকারি পুলিশ সুপার শাহ আলম উপস্থিত ছিলেন।

এপিবিএন পুলিশ জানান, ব্যাটালিয়ানের অধিনায়ক ও এ্যাডিশনাল ডিআইজি মোঃ আমির জাফরের নির্দেশে সহকারী পুলিশ সুপার শাহ আলম ও পুলিশ পরিদর্শক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাতে পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক – এ/১৪ তে অভিযান করেন।

ঘর ঘেরাও করে রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরসা কমান্ডার দুস্কৃতিকারী হাফেজ জুবায়ের কে গ্রেপ্তার করে। তার পিতার নাম ওমর মিয়া। আটক আরসা কমান্ডার জোবায়েরের স্বীকারোক্তি মতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধার ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএনের সহকারী পুলিশ ( মিডিয়া) সুপার ফারুক আহমেদ।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...