প্রকাশিত: ২০/০১/২০২০ ৭:১১ এএম

পলাশ বড়ুয়া, রাঙামাটি থেকে::
জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী বলেছেন, অনলাইন পত্রিকা ছাড়া দেশ কখনো ডিজিটাল হতে পারে না। সরকার যেখানে এখনো নীতিমালা চুড়ান্ত করতে পারেনি, সেখানে অনলাইন পত্রিকাও অবৈধ হতে পারে না। তাই দ্রুত সময়ে নীতিমালার মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল গুলো নিবন্ধনের আওতায় আনার দাবী জানান।

১৮ জানুযারি রাত ১০টায় রাঙ্গামাটিতে অভিজাত হোটেলে “কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের” মিলন মেলায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনলাইন পত্রিকা গুলো এডসেন্সের মাধ্যমে বিদেশ থেকে ডলার আয়ের পাশাপাশি ডোমেইন, হোষ্টিং এবং ডাটা খরচ করেও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এক্ষেত্রে সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের মাধ্যমে সকল উদ্যোক্তাদের স্বীকৃতি দেয়া উচিত।

প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)র কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুকমনুরজ্জামান রনি।

বক্তব্য রাখেন, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার ভিশন সম্পাদক আনছার হোসেন, সাগর দেশ সম্পাদক মোস্তফা সরওয়ার, উখিয়া প্রেসক্লাব সেক্রেটারী কমরুদ্দিন মুকুল প্রমুখ। সঞ্চালনা করেন ইসলাম মাহমুদ।

উল্লেখ্য, রাঙামাটির রঙ্গে পাহাড়ী ছায়ায় শীর্ষক ব্যানারে দুই দিনের সফরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কক্সবাজারের অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। পরে সকল অংশগ্রহণকারীদেরকে স্মৃতিস্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer