
আবুল কাশেম সাগর,রামু ::
কক্সবাজারের রামুতে সিরাজুল মোস্তাফা (৩৮) নামে এক ভূমি দালালকে ১৫ দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেছেন রামু উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট।
সাজাপাপ্ত অাসামী রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেতিয়া পাড়া গ্রামের মৃত হোছন অাহমদ এর ছেলে।
মঙ্গলবার সকাল ১২টায় রামু উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) চাই থোয়াইহলা চৌধুরী এই সাজা দেন। তিনি জানান, সাজাপাপ্ত ব্যক্তির বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মতে সাজা প্রদান করে রামু থানার মাধ্যমে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এদিকে রামু উপজেলা ভূমি অফিসকে দালালের মাধ্যমে হয়রানিমুক্ত করতে এ ধরণের উদ্যোগকে স্বাগত জানান রামুর সুশীল সমাজ।
Single Page Footer

পাঠকের মতামত