প্রকাশিত: ১৪/০১/২০২০ ১০:০১ এএম


প্রচণ্ড শীতের মাঝে গর্ভধারিণী মাকে গোয়ালঘরে গরুর সঙ্গে রেখে দেয় বড় ছেলে ও তার বউ। এমন ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। আর এ খবর পেয়ে মাকে উদ্ধার করতে এগিয়ে আসেন ময়মনসিংহের অতিরিক্ত এসপি (গফরগাঁও সার্কেল) আলী হায়দার চৌধুরী।

সোমবার রাতে উপজেলার গফরগাঁও ইউপির উথুরী গ্রামে ঘটনাস্থলে গিয়ে অসহায় বৃদ্ধা হাজেরা খাতুনের পাশে দাঁড়ান পুলিশের এ কর্মকর্তা। তিনি বৃদ্ধাকে ছেলের বসতঘরে থাকার বন্দোবস্ত করেন।
স্থানীয় কাউসার জানান, সোমবার সকালে ওই বৃদ্ধাকে শীতের কাপড় দিতে যান তিনি। বৃদ্ধাকে ঘরে না পেয়ে গোয়ালঘরে গরুর সঙ্গে শুয়ে থাকতে দেখেন। ওই সময় তিনি প্রতিবাদ করলে বড় ছেলে আবদুস সাত্তার ও তার বউ রমিজা খাতুন কাউসারের ওপর ক্ষেপে যান। পরে ওই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেন তিনি। পরে অভিযোগ পেয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন ময়মনসিংহের অতিরিক্ত এসপি (গফরগাঁও সার্কেল) আলী হায়দার চৌধুরী।

ময়মনসিংহের অতিরিক্ত এসপি (গফরগাঁও সার্কেল) আলী হায়দার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে গিয়ে বৃদ্ধাকে গোয়ালঘর থেকে ছেলের বসতঘরে রাখেন তিনি। ছেলে আবদুস ছাত্তার ও তার বউ ভুল বুঝতে পেরেছে। মায়ের সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না বলে অঙ্গীকার করেছে তারা।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer