প্রকাশিত: ১১/০১/২০২০ ১২:৪৫ পিএম

বার্তা পরিবেশক::
কক্সবাজার অনলাইন প্রেসক্লাব ও কক্সবাজার অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের (কনপা) বার্ষিক পিকনিক আগামী ১৯ ও ২০ জানুয়ারী পার্বত্য সৌন্দর্যের রাণী রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হবে।

এতে যারা কক্সবাজার থেকে অনলাইন প্রেস ক্লাবের সদস্য হিসেবে অনুমোদনের নোটিশ (ই-মেইল) পেয়েছেন তারাই কেবল পিকনিকে অংশগ্রহণ করতে পারবেন।

১০ জানুয়ারি (জুমাবার ) বিকালে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক ও কক্সবাজার নিউজ ডটকম সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন, কক্সবাজার ভিশন’র সম্পাদক আনছার হোসেন, উখিয়া নিউজ ডটকম এর সম্পাদক ওবাইদুল হক আবু চৌধুরী, সিটিএন ২৪ডকম এর নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, কক্সবাজার আলো ডটকম’র নির্বাহী সম্পাদক ছৈয়দ আলম, ডেইলি কক্সবাজার নিউজ ডটকম’র সম্পাদক শফিক আজাদ, টেকনাফ নিউজ ডটকম এর নির্বাহী সম্পাদক এম আমান উল্লাহ আমান প্রমুখ।

রেজিষ্ট্রেশন ফি : ২,০০০ (দুই হাজার) টাকা।

রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ১৫ জানুয়ারি।

রেজিষ্ট্রেশন ফি প্রেরণ : ০১৭১১-৩১৫১৭১ (বিকাশ পার্সোনাল)

দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা , মধ্যাহ্নভোজ , খেলাধূলা , নিয়মিত আপডেটেড নিউজ পোর্টাল ও কর্মঠ অনলাইন সাংবাদিকদের সম্মাননা ও ক্রেষ্ট প্রদান, র‌্যাফেল ড্র ও পাহাড়ি শিল্পীদের নিয়ে গানের আয়োজন।

এছাড়াও অংশগ্রহণকারী সকলকে টি-শার্ট ও বিভিন্ন স্মারক প্রদান করা হবে।

অধ্যাপক আকতার চৌধুরী প্রধান সমন্বয়ক ০১৭১১-৩১৫১৭১
সমন্বয়ক : আনছার হোসেন, ০১৬১৮-৮০০১০০
ওবাইদুল হক চৌধুরী, ০১৮১৯৫১২৯৯
ইসলাম মাহমুদ, ০১৮১৬-৬১০৩১৯
পলাশ বড়ুয়া, ০১৮১৭-৩৫০১৩৫
ছৈয়দ আলম, ০১৮১৯-০৩৬৪৬০

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer