প্রকাশিত: ০৪/০১/২০২০ ১০:১৯ এএম

কক্সবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরে আগুন লেগে একে একে ১২টি বসতঘর পুড়ে গেছে। এসময় আগুনে পুড়ে ঘুমন্ত এক শিশুর (২ মাস) মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু এলাকার মো. তারেকের ছেলে। তিনি পেশায় জেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই একে একে ১২টি ঘর পুড়ে যায়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর পুড়ে যাওয়া একটি ঘর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মালেক জানান, সন্ধ্যা ৭টার দিকে বদিউল আলমের মালিকানাধীন ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।

আগুনে পুড়ে গেছে ১২টি বসতঘর। নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer