প্রকাশিত: ০২/০১/২০২০ ৯:২১ পিএম

বার্তা পরিবেশক::
বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, দারুল উলুম মঈনুল ইসলাম হাট হাজারী মাদরাসার মহাপরিচালক, হেফাজতে ইসলামের সংগ্রামী আমীর, শায়খুল ইসলাম মোরশেদে কামেল, আল্লামা শাহ্ আহমদ শফী হুজুর (দা:র:) আগামী ৯ ও ১০ জানুয়ারী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।

কক্সবাজারের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান, বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় ৯ জানুয়ারী বাদে জোহর বদর মোকাম জামে মসজিদে অনুষ্ঠিতব্য কক্সবাজারের ওলামা-মশায়েখ ও খোলাফাদের বিশেষ সম্মেলনে আল্লামা শাহ্ আহমদ শফী প্রধান অতিথি হিসেবে জরুরী নসিহত পেশ করবেন।

পর দিন ১০ জানুয়ারী জুমাবার আল্লামা শাহ্ আহমদ শফী বদর মোকাম জামে মসজিদে পবিত্র জুমার নামাজের পুর্বে (দুপুর ১২টা হতে ১ টা পর্যন্ত) সর্বস্থরের মুসল্লিয়ানে-কেরাম ও ধর্ম প্রাণ মুসলমানদের উদ্দেশ্যে কুরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান করবেন।

তিনি পবিত্র জুমার নামাযের পর দেশ ও জাতীর কল্যাণে বিশেষ পরিচালনা পরিচালনা করবেন।

বদর মোকাম জামে মসজিদের কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক আবদুল হন্নান সাউদ জেলার সর্বস্থরের ওলামায়ে-কেরাম ও মুসল্লিগণকে যথা সময়ে উপস্থিত হয়ে হুজুরের নসিহত শ্রবণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer