প্রকাশিত: ২১/১২/২০১৯ ১০:১৪ এএম

কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গাসহ চার মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মোহাম্মদ হোসেন, মোহাম্মদ শফিক, চৌধুরীপাড়ার নবী হোসেন, হোয়াইক্যং ইউপির চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আনোয়ার।

শুক্রবার বিকেলে উত্তর জালিয়াপাড়ার মোহাম্মদ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক ও কারাদণ্ড দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ সার্কেল পরিদর্শক তরুণ কুমার রায়, উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর জালিয়াপাড়ার মোহাম্মদ আলমের বাড়ি থেকে মাদক সেবনের সময় চারজনকে আটক করা হয়। এ সময় ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটকদের তিনজনকে ছয়মাস এবং একজনকে চারমাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের শনিবার সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer