প্রকাশিত: ০৯/১২/২০১৯ ৮:০৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি রবির নেটওয়ার্কে গত এক মাস ধরে ভুত! ঢুকেছে। ইন্টারনেট স্পিড বা 3g,4g তো দুরের কথা, কল করে ঠিকমত কথা বলাও যাচ্ছেনা। ফলে জরুরী প্রয়োজনে সঠিক সময়ে কল করতে পারছেননা গ্রাহকরা। সক্রিয় নাম্বারকে বন্ধ, নাম্বার আর ব্যবহৃত হচ্ছেনা…ইত্যাদি জানানো হচ্ছে। অনেক সময় নাম্বারে একদম কল ঢুকানোও যায়না। থ্রি-জি, ফোর-জি নেটওয়ার্ক থেকেও নেই অবস্থা। যে কারণে গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছে চরমভাবে।

জামাল উদ্দিন নামের এক গ্রাহকের অভিযোগ, রবি নেটওয়ার্ক সমস্ত উখিয়া জুড়ে সমস্যা দেখা দিয়েছে। ঠিক মতো কল করা যাচ্ছেনা। হিমসিম/হয়রানির সম্মুখীন হচ্ছে তার মত অনেক সাধারণ গ্রাহক। প্রতিদিন প্রতিটি কলের ক্ষেত্রে এ রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেন? গ্রাহকদের প্রশ্ন। ভোগান্তির শিকার রুহুল আমিন বলেন, নেটওয়ার্ক থাকার পরেও কল করতে সমস্যা হচ্ছে। কল আসেনা। নেটওয়ার্ক ব্যস্ত দেখাচ্ছে । আপনাদের নেটওয়ার্কের সমস্যার কারণে গ্রাহক হয়রানির সম্মুখীন হচ্ছে। অভিযোগ দিলেও কাজ হচ্ছেনা। রবি কোম্পানির প্রতি তার প্রশ্ন, গ্রাহকদের হয়রানি করার ক্ষমতা আপনাদের নাই। নেটওয়ার্ক নিয়ে গ্রাহকদের সঙ্গে মশকরা করছেন কেন?
অভিযোগ করার পরে কোন সুষ্ঠু সমাধান এখনো পর্যন্ত হয় নাই কেন? গ্রাহকদের অভিযোগ, ইন্টারনেট নেটওয়ার্ক বিষয় নিয়ে হাজার হাজার বার অভিযোগ করার পরেও উক্ত সমস্যাটি এখনো পর্যন্ত রয়ে গেছে। কল করার ভোগান্তি তো রয়েছেই। এর থেকে উখিয়ার জনগন কবে পরিত্রাণ পায় আল্লাহ্‌ই জানেন। “রবি আপন শক্তিতে জ্বলে উঠার অপেক্ষায়” উখিয়ার ভুক্তভোগী জনগন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...