প্রকাশিত: ১৭/১১/২০১৯ ১১:২২ এএম

গিয়াস উদ্দিন ভূলু,টেকনাফে::
টেকনাফে র‌্যাব-১৫ সদস্যরা হ্নীলা ইয়াবা মওজুদের গোডাউন হিসাবে ক্ষ্যাত লেদা লামার পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে প্রায় দেড় লক্ষ ইয়াবাসহ মাদক কারবারে জড়িত জোলেখা নামে এক নারীকে আটক করা হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়, ১৭ নভেম্বর গভীর রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৫ এর টেকনাফে দায়িত্বরত (সিপিসি-১) ক্যাম্পের একটি চৌকষ দল নিজস্ব গোয়েন্দা সংবাদের তথ্য অনুযায়ী হ্নীলা ইউনিয়ন পূর্ব লেদা লামার পাড়ার মাদক ব্যবসায় জড়িত মোঃ আবুল কাশেমের বাড়িতে অভিযানে গেলে অত্র এলাকার বেশ কয়েকজন চিহ্নিত মাদক কারবারী সু-কৌশলে পালিয়ে যায়। এরপর বাড়িটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ১লক্ষ, ৪৯হাজার, ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারে জড়িত রাসেলের স্ত্রী জুলেখা বেগম (২০) কে আটক করতে সক্ষম হয় র‍্যাব। এই ইয়াবা গুলোর বাজার মূল্য ৭কোটি, ৪৮লক্ষ, ৫০ হাজার টাকা।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ টেকনাফ শাখার দায়িত্বে থাকা লে.শাহেদ মির্জা মাহতাব জানান আটক মাদক কারবারী নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।####

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...