প্রকাশিত: ১৫/১১/২০১৯ ৫:৩৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ১১ রোহিঙ্গাকে আটক করেছে ইনানী পুলিশ ফাঁড়ি।শুক্রবার সকাল ১০ টার দিকে উখিয়ার সোনার পাড়া থেকে তাদের আটক করা হয়।তবে, পাচারে জড়িত কোন দালালকে আটক বা পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।আটককৃতরা বালুখালী ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি।ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে সোনার পাড়ার ডেইল পাড়ায় একটি কটেজে জড়ো করে রাখা হয় নারী-শিশুসহ ১১ রোহিঙ্গাকে। বোটে তুলার আগেই খবর পেয়ে তাদের আটক করা হয়েছে।ঘটনায় আর কারা জড়িত, অনুসন্ধান করে আইনের আওতায় আনা হবে বলে জানান আইসি সিদ্ধার্থ।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...