প্রকাশিত: ০৯/১১/২০১৯ ৪:৩৯ পিএম

ঘূর্ণিঝড় বুলবুল এখন বাগেরহাটের মোংলা থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার (৯ নভেম্বর) দুপুরে তিনি সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি আরো জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।

ব্রিফিংয়ে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় সাতটি জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, ভোলা ও পিরোজপুরের প্রায় তিন লাখ মানুষকে সরিয়ে আনা হয়েছে। দুপুরের মধ্যে আরো ১৫ লাখ মানুষকে সরিয়ে আনা হবে। তিনি আরো বলেন, এসব এলাকার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে আসতে চায় না। জোর করে হলেও তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হবে।

এনামুর রহমান বলেন, ‘উপদ্রুত এলাকাগুলোতে পাঁচ থেকে সাত ফিট জলোচ্ছ্বাস হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এরই মধ্যে এসব এলাকার প্রতি জেলায় দুই হাজার করে মোট ১৪ হাজার ব্যাগ শুকনো খাবার পাঠানো হয়েছে। যার একটি প্যাকেটের খাবারে একটি পরিবার এক সপ্তাহ চলতে পারবে।’

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...