প্রকাশিত: ০৯/১১/২০১৯ ১২:১০ পিএম

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল ক্রমশ গতিপথ বদলে তীব্র শক্তি নিয়ে উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে। যে হারে শক্তি বাড়াচ্ছে বুলবুল, তাতে আয়লার ধ্বংসযজ্ঞকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় বুলবুল প্রচণ্ড শক্তি সঞ্চয় করেছে। এর ফলে প্রাথমিকভাবে শনিবার মধ্যরাতে খেপুপাড়ার দিকে আছড়ে পড়ার কথা থাকলেও তার আগেই শনিবার সন্ধ্যা কিংবা তার পরপরই আঘাত হানতে পারে বুলবুল।

আবহাওয়া দফতর বলছে, ঘণ্টায় দেড়শ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে উপকূলের দিকে ছুটে আসছে ঘূর্ণিঝড় বুলবুল।

আবহাওয়া অধিদফতর এরইমধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে।

উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৯ নম্বর মহবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৯ নম্বর মহবিপদ সংকেতের আওতায় থাকবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া দফতরের কর্মকর্তারা বলেছেন, অতিপ্রবল এই ঘূর্ণিঝড় শনিবার সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করতে পারে। যদিও এর আগে বলা হয়েছিল উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানতে পারে শনিবার মধ্যরাতে। কিন্তু সময়ে সময়ে গতিপথ ও শক্তি পাল্টে দ্রুত এগোতে থাকায় শক্তিশালী এই ঝড় শনিবার সন্ধ্যায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ তখন ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তবে উপকূল অতিক্রম করার সময় এর শক্তি কিছুটা কমতে পারে।

পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর বলছে, বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে চলা এই ঘূর্ণিঝড় ওড়িশার কাছাকাছি পৌঁছে ফের বদল করবে তার গতিপথ।

পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী স্থান দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে বুলবুল। এরপর উপকূলবর্তী অঞ্চলে তাণ্ডব চালানোর পর এটি বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১১৫ কিলোমিটার থাকলেও ১৩০-১৩৫ কিলোমিটার বেগেও তাণ্ডব চালাতে পারে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer