প্রকাশিত: ০৫/১১/২০১৯ ৯:৪৪ এএম

টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কমিউনিটি পুলিশ। সোমবার(৪ নভেম্বর) সকাল ছয়টার দিকে টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং, লেদা ও হোয়াইক্যং পুটিবনিয়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। পরে উদ্ধার করা রোহিঙ্গাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়।

টেকনাফ সদর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মাহবুব উল আলম বলেন, এলাকায় মাদক, জঙ্গি ও সমুদ্রপথে মালয়েশিয়া পাচার প্রতিরোধে কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় সোমবার ৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহা বলেন, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর জন্য স্থানীয় দালালেরা তাঁদের সমুদ্রতীরে জড়ো করে। খবর পেয়ে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর দুপুরের দিকে তাঁদের নিজ নিজ শিবিরে ফেরত পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...