প্রকাশিত: ০২/১১/২০১৯ ৯:০৪ পিএম , আপডেট: ০২/১১/২০১৯ ৯:১৩ পিএম
উখিয়া নিউজ ডটকম::পর্যটন নগরী কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ-ভারত নবম ফ্রেন্ডশিপ ডায়লগ কক্সবাজার ঘোষণা’র মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে ইনানীর তারকা হোটেল রয়েল টিউলিপে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন দুই দিনব্যাপী এই সংলাপের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সমাপ্তি ঘোষনা করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক তুলে ধরে বলেন,একটি সমৃদ্ধশালী নিকটতম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের বৃহত্তর উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ অবদান রাখতে পারে। বিগত কয়েক দশকের মধ্যে বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে সবচেয়ে ভাল অবস্থায় রয়েছে। সরকারি পর্যায়ে বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্ক সবচেয়ে ভাল অবস্থায় রয়েছে এবং এ সময় দু’দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে আমরা সকল ক্ষেত্রে একসাথে এগিয়ে যাব বলে তিনি উল্লেখ করেন। 

তিনি আরও বলেন, দু’টি বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে সম্পর্ক ও সম্পৃক্ততা আমাদের জনগণের মধ্যে প্রোথিত থাকতে হবে এবং পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে তা হতে হবে। এ ক্ষেত্রে তিনি দু’দেশের জনগণের বৃহত্তর স্বার্থে যৌথ নদীর পানি বণ্টন, ভারতের বাজারে বাংলাদেশী পণ্যের প্রবেশাধিকার এবং সরাসরি যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

দুই দিনব্যাপী এই সংলাপে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা ও কর্মসংস্থান সৃষ্টিই হচ্ছে এই ডায়ালগের লক্ষ্য। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ, জ্বালানি খাত, গ্যাস উত্তোলন ও সরবরাহসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দুই দিনব্যাপী এই সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম এবং স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। এ সময় ভারতের বিজেপির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল রাম মাধম বারানাশী, আসাম রাজ্যের অর্থমন্ত্রী হীমান্ত ভীষ্ম শর্মা ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...