প্রকাশিত: ৩১/১০/২০১৯ ২:১২ পিএম

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

১২টি ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ ৫১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে টেকনাফের ইউপি চেয়ারম্যানসহ সচিবকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজারের কলাতলী থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- টেকনাফ বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন (৪৮) ও সেন্টমার্টিন ইউনিয়ন ইউপি সচিব মোহাম্মদ রিয়াজুল হক (৫৬)।
ইউপি চেয়ারম্যান আজিজ টেকনাফের শামলাপুরের পুরান পাড়া এলাকার বাসিন্দা। সচিব রিয়াজুলের বাড়ি উখিয়ার রত্মপালংয়ে।

দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

রিয়াজ উদ্দিন বলেন, ‘দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় টেকনাফের ইউপি চেয়ারম্যান আজিজ ও সচিব রিয়াজুলকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি মামলায় গ্রেফতার দেখিয়ে কক্সবাজার থানায় সোপর্দ করা হয়েছে। দুদকের অভিযান চলমান রয়েছে।’

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...