প্রকাশিত: ৩০/১০/২০১৯ ১০:২৭ এএম

যমুনা টিভি::
জামালপুরের ডিসির পর এবার নারী কেলেঙ্কারীতে জড়ানোর অভিযোগ উঠেছে দিনাজপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে। ভিডিও বার্তায় এক নারী দাবি করেছেন, পরিচয় হওয়ার পর ডিসি মাহমুদুল আলম নানা প্রলোভন দেখিয়ে তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। সেই ফাঁদে পা দিয়ে সংসার ভেঙেছে তার। ঘটনা জানাজানি করলে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ ওই নারীর।

ভাইরাল ভিডিওতিতে ওই নারী দাবি করে, জামালপুরের ডিসির নারী কেলেঙ্কারী ফাঁস হওয়ার পর তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন দিনাজপুরের জেলা প্রশাসক। ঘটনা জানাজানি করলে, হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ তার।

দিনাজপুরে একটি স্কুলে শিক্ষকতা করেন ওই নারী। তার সাথে যোগযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। কথা বলতে চাননি পরিবারের সদস্যরাও।

এদিকে ঘটনার সাথে সম্পৃক্ততা নেই দাবি জেলা প্রশাসক মাহমুদুল আলমের। তিনি বলেন, আমার ঊর্ধতনরা তদন্ত করে গেছে তারাই এ বিষয়ে ব্যবস্থা নিবে।

অন্যদিকে ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। মুক্তিযোদ্ধাকে অবমাননার ঘটনায় দিনাজপুরের ডিসির বিরুদ্ধে চলছে নানা কর্মসূচি।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer