প্রকাশিত: ২৮/১০/২০১৯ ৭:৪৭ পিএম

সোয়েব সাঈদ, রামু
রম্যভূমি রামু উপজেলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও স্থাপনা পরিদর্শন করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাক জরিপ দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান।
রবিবার (২৭ অক্টোবর) সকালে কক্সবাজারে পৌঁছেন দলটি। ওইদিনই তাঁরা রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় ঐতিহাসিক কাঁনা রাজার সুড়ঙ্গ বা আঁধার মানিক এবং বিকালে ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকার ঐতিহাসিক লামার পাড়া বৌদ্ধ বিহার ও ক্যাপ্টেন হিরাম কক্সের ডাক বাংলো পরিদর্শন করেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান জানান, কক্সবাজার জেলার সদর, রামু, উখিয়া ও মহেশখালী উপজেলায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরে প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কাজ পরিচালনা করা হবে। আগামী নভেম্বর মাসজুড়ে চলবে এ জরিপ ও অনুসন্ধান কাজ। তিনি আরো জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়ার নির্দেশান অনুযায়ী এ জরিপ ও অনুসন্ধান কাজ পরিচালনা করা হচ্ছে। প্রত্নতাত্ত্বিক এ জরিপ ও অনুসন্ধান কাজের প্রাক-পর্যবেক্ষণ কাজের অংশ হিসেবে তারা কক্সবাজার এসেছেন। প্রতিনিধি দলে ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো.আতাউর রহমান ছাড়াও ফিল্ড অফিসার মো.শাহীন আলম, সার্ভেয়ার চাইথুয়াই মারমা ও পটারী রের্কডার ওমর ফারুক।
রবিবার রামুর ঐতিহাসিক কাঁনা রাজার সুড়ঙ্গ বা আঁধার মানিক এবং ঐতিহাসিক লামার পাড়া বৌদ্ধ বিহার ও ক্যাপ্টেন হিরাম কক্সের ডাক বাংলো পরিদর্শনকালে বিশিষ্ট চিত্র শিল্পী তানভীর সরওয়ার রানা, বিশিষ্ট লেখক কবি সুলতান আহমদ মনিরী, ছড়াকার কামাল হোসেন ও সাংবাদিক সোয়েব সাঈদ উপস্থিত ছিলেন।
বিকালে (রবিবার) প্রতিনিধি দলটি কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন এবয় রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার সাথে সাক্ষাত করেন। সাক্ষাতকালে প্রত্নতাত্ত্বিক জরিপ বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক ও ইউএনও প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer